কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্য শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

0
93

মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টা হ‌ইতে দুপুর ২টা পর্যন্ত পশ্চিম পায়রাডাঙ্গা সিনিয়র আলিম মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালনা করে স্বোচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।

উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর প্রধান উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।

এরপর দিনব্যাপী বিদ্যালয় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সহ-সভাপতি রাশেদ আহমেদ, সম্পাদক লিটু মিয়া, দপ্তর সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মিশকাতুল, সদস্য আলমগীর, মাহমুদুল, জাহানারা, খাদিজা, রাজিয়া সুলতানা, উম্মে কুলসুম প্রমুখ।


কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্য শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here