
মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টা হইতে দুপুর ২টা পর্যন্ত পশ্চিম পায়রাডাঙ্গা সিনিয়র আলিম মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালনা করে স্বোচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।
উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর প্রধান উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ।
এরপর দিনব্যাপী বিদ্যালয় শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সহ-সভাপতি রাশেদ আহমেদ, সম্পাদক লিটু মিয়া, দপ্তর সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মিশকাতুল, সদস্য আলমগীর, মাহমুদুল, জাহানারা, খাদিজা, রাজিয়া সুলতানা, উম্মে কুলসুম প্রমুখ।













