খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস-স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

0
66

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

শনিবার (২৫ শে- মার্চ) সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলা চত্বরে অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আখতার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুস সাদাত রত্ন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল,খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙ্গালী জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট। এই ভয়াল গণহত্যার দিনটি বাঙ্গালী জাতির এক কালো অধ্যায়।


খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস-স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here