কুড়িগ্রামে জুয়া খেলার সংবাদ প্রকাশে সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা

0
56

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারের হামিদ মিয়ার চায়ের দোকানে প্রতিদিন কিছু উঠতি বয়সের ছেলে মোবাইল অ্যাপস ব্যবহার করে টাকা বাজী ধরে জুয়া,লুডু খেলে আসতেছে। বিষয়টি স্থানীয় কিছু ব্যক্তিদের নজরে পড়লে খেলোয়াড়দের বাধা প্রদান করে। সাময়িক ভাবে জুয়া খেলা বন্ধ করলেও তাতে সুফল বয়ে আনেনি। বিষয়টিকে কেন্দ্র করে রাজারহাট উপজেলা প্রতিনিধি এনামুল হক বিপ্লবকে জুয়া খেলার বিষয়ে একটি নিউজ প্রকাশ করতে অনুরোধ করেন।এরই ধারাবাহিকতায় সাংবাদিক বিষয়টি গোপনে তদন্ত করেন এবং জুয়া খেলার বিষয়ে সততা খুঁজে পান। জুয়ারিদের সাবধান করলে তারা সাংবাদিককে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলে তারা একটি নিউজ প্রকাশ করতে অনুরোধ করেন। স্থানীয়দের আলোচনা সাপেক্ষে ঐ সাংবাদিক দৈনিক ক্রাইম নিউজ বিডির অনলাইনে জুয়ার সংবাদ প্রকাশ করে। জুয়া খেলার নিউজ প্রকাশ হওয়ার পর থেকে জুয়া খেলার সাথে জড়িত ব্যক্তিরা ওই সাংবাদিক কে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসতেছে। বিষয়টি এক পর্যায়ে সাংবাদিককে একা পেয়ে মারপিট করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে। ঘটনার দিন সাংবাদিক এনামুল হক বিপ্লব ৭এপ্রিল শুক্রবার রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের বরাবর হুমকি দাতা সহ মার পিট করা আসামি দের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


কুড়িগ্রামে জুয়া খেলার সংবাদ প্রকাশে সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here