আশাশুনিতে মাদক ব্যবসায়ী অমেদ আলীসহ গ্রেফতার-২

0
97

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী অমেদ আলীসহ অপর আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়। আশাশুনি থানা পুলিশের তত্ত্বাবধানে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহান হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী অমেদ আলীকে এবং অপর মামলায় সাইফুল শাহাজীকে গ্রেফতার করা হয়েছে।

অমেদ আলীর বিরুদ্ধে ১৫(৬)১৮ ও ১৭(৬)১৮ নং মামলা সহ একাধিক মাদক মামলা এবং সর্বশেষ জিআর ২৪৯/২০ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে অমেদ আলীকে ভ্রাম্যমান আদালতে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সাজা শেষে আবারও ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয়। অমেদ আলীর বিরুদ্ধে ১০/১২টি মাদক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। এছাড়া সদর থানায় জি আর মামলা নং ৭১৪/২২ এর আসামী কুল্যা গ্রামের সাইফুল শাহাজীকে গ্রেফতার করা হয়।


আশাশুনিতে মাদক ব্যবসায়ী অমেদ আলীসহ গ্রেফতার-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here