খোকসা ভবানীগঞ্জ ওয়ালটন শোরুমে আগুন! ২কোটি টাকার মালামাল ভস্মীভূত

0
69

মোঃ বিল্লাল হোসেন,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়ে গেল কুষ্টিয়া ভবানীগঞ্জ বাজারে ওয়ালটন শো-রুমের প্রায় ২ কেটি টাকার ইলেকট্রনিক্স মালামাল।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে পুড়ে যায় শোরুমের রাখা ইলেকট্রনিকের সকল মালামাল ও মূল্যবান কাগজপত্র।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ভোর পাঁচটার সময়।

খোকসা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার বেলাল হোসেন জানান, সংবাদ শোনার পর তাৎক্ষণিক ছুটে যায় জয়ন্তীহারা ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।

কতক্ষণের শোরুমে রাখা ইলেকট্রনিক পণ্য ৭০ টি ফ্রিজ ৯ টা এলইডি টিভি, ১০ টাএসি সহ ওয়ালটনের বিভিন্ন পণ্য যাহার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকার মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

জানা গেছে গত আট বছর আগে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ও মেসাস কুমারখালী ইলেকট্রনিক্স দুটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে ওয়ালটন শোরুম এর কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য নারী উদ্যোক্তা হালিমা খাতুন এর পরিচালনায় বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দেড় কোটি টাকার লোন নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল ভবানীগঞ্জ বাজারে ওয়ালটন শোরুম এর ব্যবসা চালিয়ে আসছিল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সবকিছু তার ভষ্মিভূত হয় এখন উদ্যোক্তা হালিমা খাতুন দিশেহারা হয়ে পড়েছেন।


খোকসা ভবানীগঞ্জ ওয়ালটন শোরুমে আগুন! ২কোটি টাকার মালামাল ভস্মীভূত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here