দুমকিতে অসহায় ও দুস্থ্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ

0
55

মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ব্যাক্তি উদ্দ্যোগে দুমকিতে অসহায় ও দুস্থ্যদের ঈদ উপহার প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ। রবিবার দুপুরে পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় দুই হাজার মানুষকে ঈদের উপহার শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দপ্তর সম্পাদক অধ্যাপক মাঈনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক রাজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন প্রমূখ। অসহায় দরিদ্র মানুষ শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি উপহার পেয়ে খুশি ও আনন্দ প্রকাশ করেন। এসময় মোহাম্মদ আলী আশরাফ বলেন, প্রধান মন্ত্রীর পক্ষে জেলার পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়নে ২৫ হাজার মানুষকে তিনি উপহার সামগ্রী প্রদান করবেন।


দুমকিতে অসহায় ও দুস্থ্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here