আদিতমারী থানার বিশেষ অভিযানে ০১ জন গাঁজা সেবীর কারাদন্ড ও জরিমানা আদায়

0
162

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ০৮ জুন ২০২৩ ইং তারিখ সকাল বেলা আদিতমারী থানাধীন ১নং দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা মৌজায় মাদক(গাঁজা) সেবনরত অবস্থায় মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১ (এক) জন মাদক সেবীকে আটক করা হয়।

আটককৃত মাদক সেবী হলেন ১। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত তয়েজ উদ্দিন, সাং- দক্ষিণ গোবধা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। উক্ত মাদক সেবীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) আদিতমারী, লালমনিরহাট মহোদয় মাদকসেবীকে ০৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০/- টাকা জরিমানাদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেন। আটককৃত মাদক সেবীদের জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

আটককারী অফিসার-মোঃ মোজাম্মেল হক অফিসার ইনচার্জ, এসআই/মিজানুর রহমান, এসআই মতিউর রহমান এএসআই/সিরাজুল ইসলাম এএসআই তপন কুমার সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার বিশেষ অভিযানে ০১ জন গাঁজা সেবীর কারাদন্ড ও জরিমানা আদায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here