মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি করায় আসাদ নুরের গ্রেপ্তারের দাবীতে আলতাজের রহমান কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধি চরফ্যাশন ভোলা

ব্লগার আসাদ নুর নামের এক যুবক হযরত মুহাম্মদ (স) কে নিয়ে বিভিন্ন ভিডিওতে কটুক্তি করায় তাকে গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৯ই আগষ্ট) সকালে ভোলার আলতাজের রহমান কলেজের শিক্ষার্থীদের উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলতাজের রহমান কলেজ শিক্ষার্থী মোঃ হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন এর ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মোমতাজী, শিক্ষক ইয়ারুল আলম হেলাল, সাংবাদিক ইয়ামিন হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক অনিক আহমেদ, হাসনাইন আহমেদ, সোহেল রানা, মেশকাত, ইসমাইল, ফটো সাংবাদিক কিবরিয়া স্বেচ্ছাসেবী সংগঠক আশিকুর রহমান, আব্বাস উদ্দিনপ্রমুখ।


মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি করায় আসাদ নুরের গ্রেপ্তারের দাবীতে আলতাজের রহমান কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles