মানবাধিকার সংরক্ষণ ও সমাজকল্যাণ বিষয়ক সংগঠন শ্যামগঞ্জ নবগঠিত হেল্প ফাউন্ডেশন।

0
676

মাজহারুল ইসলাম জয়,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মানবাধিকার সংরক্ষণ ও সমাজকল্যাণ বিষয়ক সংগঠন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন এর দ্বিতীয় বারের মত গত, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে নতুন কমিটি গঠিত হয়েছে। এটি একটি আঞ্চলিক শাখা নিয়ে গঠিত যা দুইটি উপজেলা ও দুইটি জেলা শাখার প্রাণ কেন্দ্রে অবস্থান। নতুন এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ইয়াসিন আরাফাত।

নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে এস এম আব্দুল হান্নান বলেন, “নতুন দায়িত্ব, নতুন জানার সম্ভাবনা, নতুন করে সবার সঙ্গে সাংগঠনিক পরিচয়ে পরিচিত হওয়া, সবই রোমাঞ্চকর ব্যাপার। চেষ্টা করবো যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমাকে এই গুরুদায়িত্ব অর্পন করা হয়েছে, তা যথাযথভাবে পালন করার।”

নতুন এ কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া ইয়াসিন আরাফাত বলেন, “আমাকে এ পদে মনোনিত করায় প্রথমেই সংগঠনকে ধন্যবাদ। যথাসম্ভব চেষ্টা করবো নিজের পরিধির ভেতর থেকে যত বেশি সম্ভব কাজ বাস্তবায়ন করার এবং মানুষের কল্যাণে পাশে থাকার।”


মানবাধিকার সংরক্ষণ ও সমাজকল্যাণ বিষয়ক সংগঠন শ্যামগঞ্জ নবগঠিত হেল্প ফাউন্ডেশন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here