
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি:
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিয়ানীবাজারসহ সিলেট জেলার ১১টি থানায় ও পুলিশ সুপার অফিসে সংরক্ষিত আসন রাখা হয়েছে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা পুলিশের যেকোন সেবা নিতে থানায় এলে নির্ধারিত সম্মানি এই আসনে বসবেন।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে সম্প্রতি থেকে সিলেটের সকল থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়। সোমবার (৩ জানুয়ারি) থেকে বীর মুক্তিযোদ্ধারা থানায় এসে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার নিদের্শনা দিয়েছেন । সোমবার থেকে বিয়ানীবাজার থানায় মুক্তিযোদ্ধারা সম্মানিত এই আসন ব্যবহার করতে পারবেন।













