হামাসের প্রতিনিধি দলের সফর নিয়ে যা বলল রাশিয়া

0
98

অনলাইন ডেস্ক

হামাস প্রতিনিধি দল গতকাল রাশিয়া সফর করেছে। মস্কো বলেছে, সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন বলে রাশিয়া বিশ্বাস করে।

তিনি বলেন, হামাসের প্রতিনিধিদল শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে।

ইসরায়েল-হামাস যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরানের ডিপোতে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন সম্পৃক্ততা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা প্রদর্শন করে যা ‘খুব খারাপ’। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী জড়াবে এমন কোনো সম্ভাবনা নেই।


হামাসের প্রতিনিধি দলের সফর নিয়ে যা বলল রাশিয়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here