
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আঃ জলিল, বয়স ৬০ বাড়ী বড় লবন গোলা। মা, স্ত্রী ও ২ সন্তান নিয়ে তার সংসার ভালোই চলে আসছিল পিতার মৃত্যুতে পর আজ প্রায় ৫০ বছর ফেরীকরে সংসার চালাচ্ছে। গত ৭ জানুয়ারি পূবালী-১ লঞ্চে বুট,মুড়ি,চানাচুর নিয়ে বিক্রি করছিল। এসময়ে সামান্য কথার কাটাকাটি তে লঞ্চের ৩/৪ জন স্টাফ তাকে কিল-ঘুষি থাপ্পর মারে এবং তার মালামাল ফ্লোরে ফেলে দিয়ে তাকে ঘার ধাক্কা দিয় ফুলঝুরি ঘাটে জোড় করে নামিয়ে চলে যায়। ওই ঘাটে কোন এক ব্যক্তি তাকে 100 টি টাকা সাহায্য করে পরে বরগুনা এসে সে হাসপাতালে চিকিৎসা নেয়। বিষয়টি বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি ফয়সালা করবে বলে আশ্বাস দেন বলে ভুক্তভোগী মুরুব্বী জানান অন্যদিকে বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে













