
জসিম মাতাব্বর,লালমোহন উপজেলা প্রতিনিধি:
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সময় উপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ মহামারী করোনা থেকে অনেক ভালো অবস্থানে রয়েছে। ডিজিটাল বাংলাদেশ হতে হয়ত আমাদের আরও অনেক সময় লেগে যেত। অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে শেখ হাসিনা।
সোমবার ( ৮ জানুয়ারী ) সকালে ১২-১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন এমপি শাওন।

তিনি আরও বলেন, করোনার টিকা নিয়ে প্রথমে অনেকে ষড়যন্ত্র করে খারাপ ধারনা ও মিথ্যা রটনা রটিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল। অনেকে মিথ্যা তথ্যও প্রচার করেছিল। কিন্তু ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র মিথ্যা প্রমান করে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তুলনায় এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। পৃথিবীর অনেক শক্তিশালী দেশগুলো এখনও তাদের সকল নাগরিকদের করোনার টিকা প্রদান করতে পারেনি। যেটা বাংলাদেশ পেরেছে।
লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, এলটি, লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
আলোচনা সভা শেষে ১২-১৮ বছর বয়সী স্কুল ছাত্র ছাত্রীদের মাজে করোনা টিকা প্রদান উদ্বোধন করেন এমপি শাওন।













