ভোলার লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

0
148

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদীয় আসন ১১৭ ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন নূরুন্নবী চৌধুরী শাওন। রবিবার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের সারাদেশের আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণা করেন।

এতে ভোলা-৩ আসনে আবারো বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলেন নূরুন্নবী চৌধুরী শাওন।

মনোনয়ন ঘোষণা হওয়ার সাথে সাথে লালমোহনে আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। বিতরণ করা হয় মিষ্টি। অনেককে শুকরিয়া আদায় করতে দেখা গেছে। মোল্লা জামে মসজিদে মাগরিববাদ দোয়া মোনাজাত করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওযামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


ভোলার লালমোহনে নূরুন্নবী চৌধুরী শাওন দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here