
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৭ম বারের মত নৌকার মাঝি হলেন রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। প্রাচীন দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭ম বারের মত মনোনয়ন পেয়েছেন টানা ছয়বারের সাংসদ, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও শ্রমমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
২৬ নভেম্বর রোজ রবিবার বিকালে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে তিনশত আসনের প্রার্থীদের নাম ঘোষনাকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩ নরসিংদী – ৫ আসনে নৌকা প্রতীকে লড়াই করার জন্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির নাম চুড়ান্তভাবে ঘোষনা করেন। তিনি ৬ষ্ঠ বার নির্বাচিত হওয়ার পর থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় এবং তার পরিবারের বিরুদ্ধে কোন অনিয়ম ও দুনীতির অভিযোগ না থাকায় বাংলাদেশ আওয়ামীলীগ এবার ও ৭ম বারের মত নৌকার মাঝি মনোনীত করেন। টানা ৩০ বছর দলমত নির্বিশেষে নরসিংদী-৫ (রায়পুরা) সার্বিক উন্নয়নের জন্য কাজ করেন। বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় সর্বএ আনন্দের জোয়ার বইছে। উপজেলা ব্যাপী দলীয় নেতা কর্মীরা আনন্দ মিছিল করছে।
বিকালে উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন












