
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
২৮ নভেম্বর রোজ মঙ্গলবার ২০২৩ ইং বিকাল ৩ ঘটিকার সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ও ৫ম বারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন নেত্রকোনা জেলার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে পৌঁছালে শত শত আওয়ামীলীগের নেতা কর্মী অভ্যর্থনা জানান।
জননেতা আহমদ হোসেন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্ব পালন করে আসছেন। পূর্বেও একাধিক নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন কিন্তুু দলের কেন্দ্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মনোনয়ন পাননি। তবে তিনি কখনো রাজনৈতিক মাঠ ছাড়েন নাই।
সব সময় পূর্বধলা বাসিরা খোঁজ খবর রেখেছেন। এবার দ্বাদশ নির্বাচনে সারাদেশের ন্যায় পূর্বধলাও অনেকে নৌকার প্রার্থী ছিলেন। তবে শেষ পর্যন্ত নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হলো সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে
তাই আজকে শ্যামগঞ্জ বাজারে ঢাকা থেকে আসার পর শত শত নেতাকর্মী আনন্দ উৎপন্ন চিত্তে উনাকে অভ্যর্থনা জানিয়ে সাদরে গ্রহণ করেন। এ সময় শ্যামগঞ্জ-বাজারে উপস্থিত ছিলেন, গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পোহানাকান্দা ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি হাসনাত জামান খোকন, সাধারন সম্পাদক ওসাংগঠনিকবৃন্দ।
উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক বিশ্বকালী ইউনিয়ন আওয়ামীলীগ, এছাড়াও পূর্ব উপজেলার সকল ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
তাদের উদ্দেশ্যে জননেতা আহমদ হোসেন বলেন, আপনারা অতীতেও আমার সাথে ছিলেন ভবিষ্যতে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ভালবাসায় আমি সিক্ত। আসন্ন দ্বাদশ নির্বাচনে নেতাকর্মীবৃন্দদের সকল ভেদাভেদ ভুলে এক হয়ে এক সাথে কাজ করে নৌকাকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানান।





