দিনাজপুরের ঘোড়াঘাটে বই বিতরণ উৎসব

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারা দেশের ন্যায় নতুন বছরের প্রথম দিনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

সোমবার সকালে খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।

এ সময় তার সাথে ছিলেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক।


দিনাজপুরের ঘোড়াঘাটে বই বিতরণ উৎসব

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles