নৌকায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত থাকবে – মিসেস ফারজানা চৌধুরী

0
74

নিজস্ব প্রতিনিধি ভোলা

ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের সহধর্মিণী মিসেস ফারজানা চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন।

সোমবার বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর বাড়িতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মিসেস ফারজানা চৌধুরী এসব কথা বলেন।

উঠান বৈঠকে উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন, যুবমহিলা লীগ সভাপতি কামরুন নাহার সুমি, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হান্নান মিয়া, চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম মিয়া, চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাহালুল কবির খান, লালমোহন বাজার ব্যবসায়ী মোঃ মিজান হাং চরভূতা ইউনিয়ন যুবলীগ ১নং যুগ্ন আহবায়ক মোঃ মারুফ বাহাদুর সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নৌকায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত থাকবে – মিসেস ফারজানা চৌধুরী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here