গৌরীপুর উপজেলা যুব সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

0
111

মাজহারুল ইসলাম জয়,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে দক্ষ যুব ফোরামের সক্রিয়করন সভা অনুষ্ঠিত।

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার এনটিটি মডেল স্কুলে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে আস্থা প্রকল্পের আয়োজনে যুব ফোরামের সক্রিয়করন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সচেতনতার মাধ্যমে দক্ষ যুব হিসেবে গড়ে তুলার জন্য বিস্তর আলোচনা করেন আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর ইমন সরকার। আলোচনা সভা শেষে জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে অরাজনৈতিক সংগঠন উপজেলা যুব ফোরাম কমিটির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আরাফাত রহমান সানি সভাপতিত্ব করেন ও সঞ্চালনা করেন তমা। ৩০ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি এ কমিটি সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করবে।

যুব ফোরাম সক্রিয়করন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ।

আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।


গৌরীপুর উপজেলা যুব সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here