নাইক্ষ্যংছড়িতে বিজয়ী সংসদ সদস্য জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত

0
94

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার ৩০০নং আসনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী,পার্বত্য জনপদের শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান,সকল সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসের মূর্ত প্রতীক,শান্তি সম্প্রীতি ও উন্নয়নের রোল মডেল,স্মার্ট বান্দরবানের স্বপ্নদ্রষ্টা,গিরিসূর্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ম বারের মত নির্বাচিত হওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে রাজকীয়ভাবে নাইক্ষ্যংছড়ি সালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় বীর বাহাদুর নাইক্ষ্যংছড়িতে আগমন করেন । এতে সংসদ সদস্য নাইক্ষ্যংছড়িতে বিশাল নাগরিক গণ সংবর্ধনায় আগমন করায় পুরো নাইক্ষ্যংছড়িবাসী সড়কে পুষ্পমাল্য ও ফুল ছিটিয়ে বরণ করে নেন। এর পর পরে এমপি মহোদয় রেস্টহাউসে অবস্থান করে দুপুরের খাবার খেয়ে ২.৩০টায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন স্তরের জনগণ তাঁকে রেস্টহাউস থেকে অনুষ্ঠান স্থল সালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত রাস্তার দুই সারিতে দাঁড়িয়ে মুহুর্মুহু ফুল ছিটিয়ে অভিবাদন জানায়। এবং যোগ দেন বিশাল নাগরিক সংবর্ধনায়।

এতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয়ের সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান ৩০০নং আসনের ৭ বারের মত নির্বাচিত সফল সংসদ সদস্য ও সংবর্ধত জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যনেওয়ান চাক।

আজকের সংবর্ধিত অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় বক্তব্যে বলেন, আপনারা নাইক্ষ্যংছড়ির বর্তমানের ছবি তুলে রাখেন পাঁচবছর পর এই নাইক্ষ্যংছড়ির সাথে আগামী পাঁচবছর পরের নাইক্ষ্যংছড়ির সাথে রিচার্স করবেন। আমি কী রকম এলাকার উন্নয়ন করেছি তা বুঝার জন্য। তিনি আরও বলেন আপনারা আমাকে ৭টি উপজেলার মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বেশি ভোট দিয়েছেন তাই নির্বাচনের পর প্রথম নাইক্ষ্যংছড়ি সফর করেছি। এমনকি আরো বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দিয়েই প্রথম উন্নয়ন কাজ শুরু করবে। বক্তব্য শেষে তিনি পাঁচ ইউনিয়নের হত দরিদ্র, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এতে বিশাল নাগরিক গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রকাশ বড়ুয়া, জেলা আওয়ামীলীগ সদস্য মহিউদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের কোম্পানি, দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, জেলা আওয়ামীলীগের সদস্য বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলম কোম্পানি, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মার্মা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, দোছড়ির সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ আবু তাহের বাহাদুর, উপজেলা যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.হোসেন মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক চোচুমং মার্মা, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন শিমুল, উপজেলা যুবলীগ নেতা ছৈয়দুল বশর, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হোসেন আহম্মদ, যুবলীগ সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী, মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা আকতার ও সাধারণ সম্পাদক প্রুমারি মার্মা, যুব মহিলা লীগের সভাপতি সাংবাদিক সানজিদা আকতার রুনা ও সাধারণ সম্পাদক উমেছিং মার্মা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান রায়হান মাহাবুব ও সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, ছাত্রলীগ নেতা মুমিনুল আলম মুমু, কলেজ ছাত্রলীগ সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক আবরারসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ জনগণবৃন্দ।


নাইক্ষ্যংছড়িতে বিজয়ী সংসদ সদস্য জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here