নড়াইলে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেফতার-১

0
34

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব মোল্যা (২৪) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাসিব মোল্যা (২৪) নড়াইল জেলার সদর থানাধীন মধুরগাতি গ্রামের মোঃ ইখলাস মোল্যর ছেলে। অদ্য ১৫ ফেব্রুয়ারি’২৪ রাত ০১:৪০ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ৮ নম্বর কলোড়া সাকিনস্থ গোবরা মিত্র মহাবিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেফতার-১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here