আশাশুনিতে বিআইডি ৪সিজে প্রকল্পের প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা

0
123

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে উপকূলীয় ইকোনমিস্টেস পুনরুদ্ধার ও ব্যবস্থাপনা এবং জেন্ডার ন্যায্যতা বিষয়ক স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স ব্লু ইকোনমি এন্ড ইনক্লাসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ) এর আয়োজনে অক্সফাম বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াস এইড এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক।

প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রজেক্টঅফিসার আঃ খালেক ও ফিল্ড অফিসার নাসরিন সুলতানা। সভায় ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়, আঃ হান্নান, নাসির উদ্দিন, মোজাম্মেল মোল্যা, আজগর গাইন, সুভাষ মন্ডল, আলমগীর হোসেন, মহিলা মেম্বার অনিতা সরদার, নাসিমা খাতুন, মরিয়ম খাতুন, এসকে ফারুক, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও মতবিনিময় করেন।


আশাশুনিতে বিআইডি ৪সিজে প্রকল্পের প্রকল্প অবহিতকরণ ও মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here