
শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের স্বাধীনতা দিবসে হৃদয় নিংড়ানো ভালোবাসায় জাতি স্মরণ করছে মুক্তির মহানায়কদের। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। আজ সকাল ৯:০০ ঘটিকার সময় বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে যোগদান করেন ঠাকুরগাঁও দুই আসনের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফছানা কাওসার অফিসার ইনচার ফিরোজ কবির উপজেলা প্যালন চেয়ারম্যান জনাব আলিয়া পারভীন এম পি মহোদয় অন্যান্য অতিথিদের সাথে বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রোভার স্কাউটের শিক্ষার্থীরা অন্যান্য অতিথিদের সাথে ইউনো মহোদয়কে অতিথি স্মারক পরিয়ে দেন মহোদয় ও অন্যান্য অতিথিগণ উপজেলা পুলিশের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডের সালামি গ্রহণ করেন।












