ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২৬শে মার্চ ও স্বাধীনতা দিবস উদযাপন

0
110

মোঃ আব্দুল জব্বার,স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ইং- উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঝিকরগাছা উপজেলা পরিষদ মুক্ত’মঞ্চে ”উপজেলা নির্বাহী অফিসার জনাব বিতান কুমার মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৬ যশোর-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ”ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন, উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব কে,এম, মামুনুর রশীদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন ভুঁইয়া, ঝিকরগাছা পৌরসভার মেয়র জনাব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব লুবনা তাক্ষী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমরান রশিদ, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।


ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২৬শে মার্চ ও স্বাধীনতা দিবস উদযাপন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here