
ভোলা জেলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে দিন রাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাবেয়া বসরী। ভোটার দের ধারে ধারে গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন এবং ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ভোলা সদর উপজেলা। এই উপজেলার শহর কিংবা গ্রামে দিন রাত গণসংযোগ চালিয়ে যাচ্ছে এবং লিফলেট বিতরণ করছেন তার সমর্থকেরা।
রাবেয়া বসরী বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে দিন রাত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমি, জনগনের কাছ থেকে সমর্থনও পাচ্ছি, সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হলে সাতভাগ ভোট পাবো এবং বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। জনগণ আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় যেখানে যাই সেখানকার মানুষ আমাকে বলে আপনি চেয়ারম্যান হবেন আমরা সবাই আপনাকে ভোট দিবো। জনগণ আমাকে ভালোবাসে এবং চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
ইনশাআল্লাহ সকলের দোয়া ও ভালোবাসায় এবং ভোটে আমি মহিলা ভাইস চেয়ারম্যান হবো।












