কুষ্টিয়া কুমারখালী সৈয়দ মাসুদ রুমির সেতুর নিচে গড়াই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকাতে শোকের ছায়া

0
159

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী সৈয়দ মাসুদ রুমি সেতুর নিচে জয়নাবাদ এলাকায় গড়াই নদীতে ডুবে মামাতো, ফুফাতো, দুই ভাই বোনের মৃত্যু ঘটে।

এলাকাবাসীর কাছ থেকে তথ্য পাওয়া যায় মেয়েটি নানির বাসা জয়নাবাদ গ্রামে। নানির বাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। মেয়েটির বাবার বাড়ি কুমারখালী শেরকান্দি গ্রাম পৌরসভা ৮ নাম্বর ওয়ার্ডে কুমারখালী শতরুপা বস্ত্রালয় ব্যবসায়ী মোঃ শামিমের মেয়ে শেফা খাতুন ১৩ বছর । মেয়েটি কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। অন্যদিকে চাপড়া ইউনিয়ন পরিষদের জয়নাবাদ গ্রামের মোঃ আলমগীর হোসেন এর ছেলে শাহাজা ১২ বছর সম্পর্ক এরা দুজনে মামাতো ফুফাতো ভাই বোন। সুত্রে জানা যায়, ১৭ই এপ্রিল আনুমানিক ১২টার দিকে নদীতে গোসল করার উদ্দেশ্য শিশুরা বাড়ি থেকে বের হয় এবং ৫ জন শিশু এক সাথে নদীতে লাফ দিলে প্রথমে একজন শিশু ভেসে ওঠে পরবর্তীতে আর কোন শিশু নদী থেকে ভেসে ওঠে না এরপর নদীতে গোসল করা বিভিন্ন শ্রেণীর লোকজন এলাকাবাসী সহ পরিবারের লোকজন খোঁজাখুজি করে মামাতো ভাই ও বোনে কে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে কর্তব্য দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানান অনেক আগেই ভাই বোনের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা কেন্দ্র করে মৃত শিশু বাচ্চাদের ফ্যামিলি সহ এলাকায় বাসির মধ্যে নেমে এসছে শোকের ছায়া।


কুষ্টিয়া কুমারখালী সৈয়দ মাসুদ রুমির সেতুর নিচে গড়াই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকাতে শোকের ছায়া

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here