কুমারখালী অতিরিক্ত তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত হয়

0
108

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুমারখালীতে ইসতিস্কার ২ রাকাত নামাজ পড়েছেন শেরকান্দি, তেবাড়িয়া, রেলপাড়া,ঝাউতলা সহ বিভিন্ন এলাকার মুসল্লীগন। আজ ২৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় পৌরসভার সেরকান্দি এলাকার কুমারখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন মডেল টাউন মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়।

ইসতিস্কার নামাজ আদায়ে ইমামতি করেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদ সভাপতি সম্মানিত মুফতি আব্দুল হামিদ সাহেব।

এ সময় নামাজে অংশগ্রহণ করেন কুমারখালী উলামা পরিষদ সভাপতি মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারি,উপস্থিত ছিলেন কুমারখালী উলামা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, উপস্থিত ছিলেন কুমারখালী উলামা পরিষদ সহ সভাপতি মাওলানা আব্দুল মালেক। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ রেলওয়ে মসজিদের খতিব সহ আরও ওলামা কেরামগন।

শেরকান্দি গ্রামের স্থানীয়রা জানান, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। আশেপাশে টিউবওয়েল কলে পানি ওঠেনা। আশেপাশের ফসলি মাঠ পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এবং রোদের উত্তাপে পুড়ছে ফসল ও ফসলের মাঠ। পানির স্তর নীচে নেমে যাওয়ায় টিউবওয়েল গুলো দিনে দিনে অকার্য হয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানান মহান আল্লাহ পাকের গজব থেকে বাঁচার আকুতিতে বৃষ্টির আশায় সেরকান্দি মডেল টাউন মাঠে দুই রাকাত ইসতিস্কার নামাজ আদায় করি। তারা আরো জানান প্রায় তিন শতাধিক মুসল্লীগণ এই নামজে অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত আলোচনা করেন কুমারখালী উলামা পরিষদ সভাপতি মুফতি মাওলানা দেলোয়ার হোসাইন মাযহারি সাহেব তিনি তেবাড়িয়া, শেরকান্দি, রেলপাড়া, ঝাউতলা সহ বিভিন্ন এলাকার মুসল্লিদের নিয়ে মহান আল্লাহ পাকের কাছে তওবা ফরিয়াদ করেন তিনি বলেন আল্লাহপাক ছোট মাসুম বাচ্চাদের দিকে তাকিয়ে, পশু পাখির দিকে তাকিয়ে, গাছপালার দিকে তাকিয়ে, তোমার সৃষ্টির দিকে তাকিয়ে আমাদের মাফ কর এবং তীব্র তাপ দাহ হতে আমাদের মুক্তি দাও। তোমার জমিনে বৃষ্টি দিয়ে তোমার বান্দাদের প্রাণ শীতল করে দাও মাবুূদ এই বলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। পরিশেষে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ সাহেব মোনাজাত করে ইসতিস্কার নামাজ শেষ করেন।


কুমারখালী অতিরিক্ত তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত হয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here