দিনাজপুরের ঘোড়াঘাটে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুন

0
67

কাফী হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৬০ টাকা। এতে বিপাকে পড়েছে মধ্যবৃত্ত ও খেটে খাওয়া মানুষেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুড়ে দেখা যায় কাঁচা মরিচ ৪০ টাকা কেজি বিক্রি হলেও গত শুক্রবার থেকে প্রতি কেজি ১২০ টাকা দরে বৃদ্ধি হয়েছে। রাণীগঞ্জ হাটে বাজার করতে আসা সাহাজাহান হোসেন নামের এক ক্রেতা বলেন, গত সোমবারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ১৫ টাকা কিনেছি যা আজকে ৩০ টাকা। যা কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মাল বিক্রেতা মনোজ্জল হোসেন বলেছে, আজ ৩০ টাকা পোয়ায় কিনতে পারতেছেন। আগামীকাল হইতো ৫০ টাকায় কিনতে হবে। শেষ পর্যন্ত যে এই কাঁচা মরিচের রূপ আরও কত বদলাবে তা বলা মুষ্কিল। উপজেলার সদর ওসমানপুর বাজারের কাঁচা মাল বিক্রেতা আতিয়ার রহমান জানান, গতকাল রবিবার মরিচ কিনেছি ৫ হাজার টাকা মন যা আজ মঙ্গলবার ৩ হাজার ৮ শত টাকায় নেমে এসেছে।

কাঁচা মাল বিক্রেতা রেজা জানান, টানা কয়েক দিনের তিব্র তাপ প্রবাহ চলায় জমিতে মরিচ গাছ মরে যাচ্ছে। এছাড়াও বর্তমানে কাঁচা মরিচের মৌসুম শেষের দিকে। তাই কৃষকরা এই প্রখর রোদে জমিতে মরিচ পাকিয়ে এরপর তুলে শুকে রাখছে। ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম হওয়ায় দামও বেড়েই চলছে দিনের পর দিন।


দিনাজপুরের ঘোড়াঘাটে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here