লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

0
81

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দু্র্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই ২০২৪) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান, পিআইও মাইদুল ইসলাম শাহ্, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে মনোয়ার হোসেন দুলু, মজিবুল আলম সাদাত, এ্যাডভোকেট আরিফ হোসেন, গড্ডিমারী প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান, সাংবাদিক ইলিয়াস বসুনিয়া পবন ও গণ উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার রবিউল ইসলাম প্রমুখ।

বক্তাগণ, তিস্তা তীরবর্তী কয়েকটি গ্রামে পানিবন্ধি, ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার তালিকা বিষয়ক আলোচনা, গরুর খুড়া রোগ ও লাম্পি রোগের চিকিৎসায় আগাম টিকা দেয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়েছে।


লালমনিরহাটের হাতীবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here