আশাশুনি ভূমি অফিস পরিদর্শন করলেন এডিসি রাজস্ব কাজী আরিফুর রহমান

0
54

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

সোমবার সকাল ৯টায় উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক খোঁজ খবর নেন। এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন তিনি। এরপর তিনি পর্যায়ক্রমে শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ও কলিমাখালি মুজিব বর্ষের ঘর নির্মাণ কাজ, দরগাহপুর এবং কাদাকাটি বিল ফিসারিজ জলমহল পরিদর্শন করেন। এসময় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, পিআইও মোঃ সোহাগ খান, সার্ভেয়ার তারিক রহমান, নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মুস্তাফিজুর রহমানসহ সকল ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আশাশুনি ভূমি অফিস পরিদর্শন করলেন এডিসি রাজস্ব কাজী আরিফুর রহমান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here