
সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলায় ভোলা-৩ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর আগমন উপলক্ষে গন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, তিনি বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেন,এবং সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে দলের জন্য কাজ করার আহ্বান করেন। তিনি প্রোগ্রাম শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তজুমদ্দিন উপজেলায় নিহত পরিবারকে নগত ৫০ হাজার টাকা অনুদান প্রধান করেন।
অনুষ্ঠানে তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সভাপতি মহিবুল্লা নাগর সহ উপজেলার বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।













