লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ মে) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মোঃ আনিছুর রহমান ভিপি আনিছকে আহ্বায়ক এবং মোঃ হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও নাজমুল হুদা লিমন, জাহাঙ্গীর আলম আনন্দ ও মিজানুর রহমান লাভলুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর জেলার বিভিন্ন স্থানে যুবদলের নেতাকর্মী আনন্দে মিষ্টির বিতরণ করেন এবং জেলা যুবদলের নেতৃত্বে তাৎক্ষণিক একটি বিশাল বড় আনন্দ মিছিল বের করেন এবং মিছিল শেষে জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছ বলেন, লালমনিরহাট জেলা যুবদল মডেল যুবদলে রূপান্তরিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles