নড়াইল ডিবি কর্তৃক ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

0
38

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত পিয়াস মোল্যা (২৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত পিয়াস মোল্যা (২৮) নড়াইল সদর থানাধীন কুড়িগ্রামের মৃত শরিফুল মোল্যার ছেলে।

অদ্য ২৮ জুলাই’২০২৫ সকাল ০৫:০৫ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ০৪নং আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া মোড়স্থ চয়ন স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান, ও এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পিয়াস মোল্যা (২৮) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল ডিবি কর্তৃক ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here