নড়াইলে ডিবি কর্তৃক ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

0
49

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জসিম মোল্ল্যা (৩৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জসিম মোল্ল্যা (৩৮) নড়াইল সদর থানাধীন দুর্গাপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত ছত্তার মোল্ল্যার ছেলে। গত ১৩ সেপ্টেম্বর’২৫ রাত ২২:১৫ ঘটিকার দিকে নড়াইল সদর থানা পৌরসভাধীন বাধাঘাট মোড়স্থ জনৈক চন্দন এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ দাশ ও এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জসিম মোল্ল্যা (৩৮) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে ডিবি কর্তৃক ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here