পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
67

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  আগমন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ ফায়েজ। এ উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮অক্টোবর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জিমনেশিয়াম ভবনের উদ্বোধন করেন। পরে টিএসসির কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এসময় ইউজিসি চেয়ারম্যানের সহধর্মিণী প্রফেসর সায়রা বানু উপস্থিত ছিলেন।এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here