
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফদের উদ্যোগে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আহবানে এ কর্মসূচি পালন করেন লালমোহন উপজেলা স্বাস্থ কমপ্লেক্স শাখ।

এ সময় প্রতিকী শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ৪৮ বৎসরের ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টা রোধ,ডিসেম্বর মাসে হওয়া নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন, পদোন্নতি জনিত সমস্যার সমাধান এবং জনবল সংকট দূর করাসহ আমাদের অন্যান্য যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
অংশগ্রহণকারীরা আরো বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি উপেক্ষিত হওয়ায় তারা বাধ্য হয়ে প্রতীকী শাটডাউনে অংশ নিয়েছেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নার্সিং সুপারভাইজার দিপালী রানী দে, তাসলিমা বেগম, সিনিয়র স্টাফ নার্স মো. জাকির হোসেন, সাথী রানী মজুমদারসহ অন্যান্য নার্স ও মিডওয়াইফরা।










