রূপগঞ্জে ১ লাখ ৫৫ হাজার ভোট পেয়ে দীপু ভুঁইয়া বিজয়ী

0
18

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১ লাখ ৫৫ হাজার ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯০ হাজার ২৯৮ ভোট।

বৃহস্পতিবার রাতে উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রূপগঞ্জে ১২৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩০৩ জন। মোট ভোট প্রদান হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৯৭১টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৯৬৭টি ভোট।


রূপগঞ্জে ১ লাখ ৫৫ হাজার ভোট পেয়ে দীপু ভুঁইয়া বিজয়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here