
মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনে প্রাথমিক ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান এক লাখ ৪০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১৫৬টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল মতিন পেয়েছেন ৮৩ হাজার ৭৮৩ ভোট।
এ ছাড়া এ আসনের ৫২টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫,৩৬৬টি এবং না ভোট ৩১,৬২২টি।





