
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলার তৃণমূলের দাবি আর জনসমর্থনের জোয়ারে আসন্ন আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রয়েছেন আদিতমারী উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক, উপজেলা যুবদলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা ছাত্রদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও কর্মীবান্ধব, সৎ নির্ভীক, সুদক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব নূরে আলম সিদ্দিকী বাবু।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই নেতাকে ঘিরেই এখন স্বপ্ন বুনছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা। রাজপথের লড়াই-সংগ্রাম থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ কর্মীদের ভাষ্যমতে, “বাবু ভাই কেবল একজন নেতাই নন, তিনি আমাদের আস্থার প্রতীক।”
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মাঝে নূরে আলম সিদ্দিকী বাবু ভাইকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্বচ্ছ ভাবমূর্তি ও নেতৃত্বের দূরদর্শিতার কারণে তিনি সাধারণ মানুষের প্রথম পছন্দে পরিণত হয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন যাবত আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ৮টি ইউনিয়নে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, সফল নেতৃত্বের কারণেই আদিতমারী উপজেলায় ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে আমরা সক্ষম হয়েছি।
বিগত ২০২৪ সালের ৫ই আগস্ট এর পূর্বে যে সকল নেতা তৃণমূলের নেতাকর্মীকে ছেড়ে গা ঢাকা দিয়েছিলো এবং মোবাইল ফোন বন্ধ রেখেছিল, তৃণমূলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল সেই সকল নেতাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই না। যে নেতা তৃণমূল নেতা কর্মীর আপদে বিপদে সুখে দুখে পাশে ছিল সেই নেতাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দল মনোনীত করবে বলে আমরা এমনটাই বিশ্বাস করি।
উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আদিতমারী উপজেলার সেবক হিসেবে নূরে আলম সিদ্দিকী বাবুকে আগামী দিনে উপজেলা চেয়ারম্যান পদে দেখতে চায় এলাকাবাসী।










