
নিজস্ব প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক একুশে নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ মুরাদ হাসান মুন্না।
শুক্রবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মোঃ মুরাদ হাসান মুন্না বলেন, তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে তৌফিক ইমরোজ খালিদী পেশাদারিত্ব, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন এবং ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মুরাদ হাসান মুন্না আরও বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার কর্ম ও অবদান সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে মারা যান বলে পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।













