লালমনিরহাটে সাপের ছোবলে বৃদ্ধ নারীর মৃত্যু

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় বিষধর সাপের ছোবলে আমিনা বেগম (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আমিনা বেগম ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আব্দুল আজিজের স্ত্রী।

জানা গেছে, বুধবার রাতে নিজ বাড়িতে খাঁচায় হাত দিয়ে মুরগি খুঁজছিলেন আমিনা বেগম।

এ সময় খাঁচার ভেতরে লুকিয়ে থাকা বিষধর একটি সাপ তার হাতে ছোবল দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে রমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


লালমনিরহাটে সাপের ছোবলে বৃদ্ধ নারীর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles