রুপগঞ্জ এ ৩০০ ফিট মহা সড়কে অবৈধভাবে বিক্রি করছে তেল

0
68

মো: রুমান মিয়া,রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট মহা সড়কে অবৈধভাবে বিক্রি হচ্ছে তেল।
পূর্বাচল ৩০০ফিট রাস্তার পাশে গড়ে উঠেছে ভিভিন্ন খাবার হোটেল,চা স্টল,এবং ছোট ছোট তেলের দোকান,এসব তেলের দোকানের নেই কোন লাইসেন্স, অবৈধ ভাবে ট্রাক,মিনি ট্রাক,লো ভেট,এবং বড় বড় মাল বাহি ট্রাক থেকে বিক্রি করছেন তেল।কেউ কেউ খাবার দোকান গুলোতে বিক্রি করছেন, কেউ আবার তেলের দোকান গুলোতে বিক্রি করছেন।তবে রাতের বেলায় একটু বেশি হয়।তবে ৩০০ ফিট মহা সড়কে তেল চুরির ঘটনা ঘটেছে অনেক,র‍্যাব ১ সি পি সি ৩ কাঞ্চন ব্র‍্যাঞ্চ এর একটি আভিজানিক দল গ্রেপ্তার করেছে অনেক দোকানদার কে।তার পরেও থেমে নেই তারা।হচ্ছে তেল চুরির ঘটনা।
আজ বেলা ৯.০০টার দিকে এক লোভেট এর ড্রাইভার ও হেলপার একত্র হয়ে,বিক্রি করছিলেন তেল,এমন সময়, ছবি উঠাতে দেখে পালিয়ে জান তারা,এ বিষয় টি র‍্যাব ১, সিপিসি ৩ এর গোয়েন্দা বিভাগ কে জানালে, এগিয়ে আসেন নি তারা।


রুপগঞ্জ এ ৩০০ ফিট মহা সড়কে অবৈধভাবে বিক্রি করছে তেল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here