
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
জনশুমারি ও গৃহগণনা সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুমারি ও জরিপ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে স্থায়ীভাবে কমিটি গঠণ করে নির্ভুল তথ্য সংগ্রহের জন্য ওই সভার আয়োজন করা হয়। রোববার বেলা ১২টায় চাপিলা ইউনিয়ন শুমারি কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে
কমিটির সদস্যদের নিয়ে ওই সভা হয়। সভায় শুমারি কমিটির জোনাল অফিসার ও সদস্য সচিব মো. রজব আলী, জেএসএস বিপ্লব হোসাইন, সদস্য বৃ-পাথুরিয়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ইব্রাহিম হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি সচিব আজহারুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিমা আক্তার, বাজার কমিটির সভাপতি আজাদুল বারী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জোনাল অফিসার মো. রজব আলী জানান, চাপিলা ইউনিয়নে জনশুমারি ও গৃহগণনার কার্যক্রম ১৫ থেকে ২১ জুন পর্যন্ত চলবে। চাপিলায় এ কার্যক্রমে ১৪ জন সুপারভাইজার ও ৮৬ জন গণনাকারী রয়েছেন।
ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের পাশাপাশি জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম জনগণের জন্য সুফল বয়ে আনবে। আমরা সবাই সরকারের এই গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করবো।













