মহানবীকে অবমাননা করার প্রতিবাদে নওয়াপাড়ায় ঈমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

0
71

যশোর জেলা প্রতিনিধি:

ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক মহানবীকে অবমাননা করার প্রতিবাদে যশোরের অভয়নগর ঈমাম পরিষদের আয়োজনে হাজার হাজার লোকের সমাগমে সোমবার বিকালে নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকালে আসরের নাসাজ শেষে নওয়াপাড়া স্টেশন বাজার থেকে মিছিল শুরু হয়ে যশোর -খুলনা মহাসড়ক ধরে নওয়াপাড়া বাজার ঘুরে হাইস্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। উপজেলা ঈমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ঈমাম পরিষদের নেতা মাওলানা আবু তালহা, মুফতি জালাল উদ্দিন,মুফতি রফিকুল ইসলাম,মুফতি সরোয়ার হোসেন,মুফতি ইসমাইল হোসেন,মুফতি রজিবুল ইসলাম,মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা এইচ এম মহাসীন প্রমুখ। সমাবেশে বক্তারা নূপুর শর্মার ফাঁসির দাবি এবং ভারতীয় পণ্য বর্জনের দাবি করেন।


মহানবীকে অবমাননা করার প্রতিবাদে নওয়াপাড়ায় ঈমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here