মোহাম্মদনগর পশ্চিম বাড়ি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাকালুকি হাওরের বন্যা কবলিত ক্ষতি গ্রস্থ মানুষের মাঝে ১ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ।

0
74

শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

এশিয়ার বৃহত্তর হাওর হাকালুকির হাল্লা, পশ্চিম কুটাউরা, আহমদপুর, সহ আশ পাশ গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী বিতরণ করলো বড়লেখা উপজেলার মোহাম্মদ নগর পশ্চিম বাড়ি সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার ২৫ জুন সকাল ৯ ঘটিকা হইতে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের বন্যা কবলিত মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদনগর পশ্চিম বাড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল কালাম, সাধারণ সম্পাদক সায়েদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক শামসুল ইসলাম পুতুল, জাগরণীর প্রতিষ্ঠাতা তানভীর এইচ জাহিদ, উপদেষ্টা মাওলানা কবির হোসাইন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহরিয়ার শাকিল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমেদ, মোহাম্মদনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান, আবু সেনা এবাদুর রহমান প্রমুখ।

এসময় সংস্থার সভাপতি আবুল কালাম আল্লাহ এবং রাসূল (সঃ) এর প্রদর্শিত শিখানো পথে মানবতার কল্যাণ কি ভাবে করতে হয় তার ত্যাগিদে অনুপ্রাণিত হয়ে বলেন, জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য এ স্লোগান কে সামনে রেখে প্রবাস থেকে আমার ভাই বাতিজাদের সার্বিক সহযোগিতার মাধমে আমরা প্রায় দেড় টনের মত খাদ্য সামগ্রী বন্যা কবলিত মানুষের মাঝে বিতরণ ইতি মধ্যে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি , এবং সবার সহযোগিতা আবারো আমরা বন্যা কবলিত মানুষের মাঝে ২য় ধাপে কিছু উপহার সামগ্রী নিয়ে আসবো, আমাদের এ কার্যকমগুলো আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


মোহাম্মদনগর পশ্চিম বাড়ি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাকালুকি হাওরের বন্যা কবলিত ক্ষতি গ্রস্থ মানুষের মাঝে ১ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here