নড়াইল জেলা হতে অবসর জনিত কারনে ০৪ পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান।

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

“আমরা একত্রে থাকার স্মৃতিকে লালন করি।”

অদ্য ২৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় নড়াইল পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় ০৪ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় সম্মাননা স্মারক প্রদান এবং সুসজ্জিত সরকারি গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নড়াইল।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ হলেন কনস্টেবল ১১২ মোঃ সামছুর রহমান, কনস্টেবল ১৪১ মোঃ শেখ সিরাজুল ইসলাম, কনস্টেবল ১৮৪ মোঃ নূর ইসলাম মোল্যা, কনস্টেবল ৩৪৪ মোহাম্মাদ খায়রুজ্জামান। অবসরে যাওয়ার সময় এমন সম্মাননা পেয়ে উক্ত পুলিশ সদস্যগণ আনন্দিত হয় এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; জনাব প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল সহ নড়াইল জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


নড়াইল জেলা হতে অবসর জনিত কারনে ০৪ পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles