
মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
আজ পবিত্র আশুরা, আজকের এই পবিত্র দিনে গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অন্ধ হাফিজ আব্দুল মালিককে নতুন ঘর তৈরি করে ঘরের চাবি হস্তান্তর করেন সিলেট জেলা সুযোগ্য পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি) জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম স্যার ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম স্যার।
আব্দুল মালেক একজন কুরআনে হাফেজ, বসবাসের মত উনার বসত বাড়ি ছাড়া আর কিছুই নেই। আব্দুল মালেকের বিবি ও সন্তান রয়েছে, রোজী রোজগার বলতে কিছু না, মানুষের দান খয়রাতে উনার পরিবার চলে। বন্যায় শেষ সম্বল বসত বাড়িটি মাটির সাথে মিশে যায়, এমন করুন অবস্থা দেখতে পান গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সিলেট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন পিপিএম স্যার সাথে আলোচনা করে নতুন করে পুনরায় আবাসস্থল নির্মান করে দেন। আজ দুপুরে হাফেজ আব্দুল মালেককে ঘরের চাবি হস্তান্তর করেন। হাফেজ আব্দুল মালেক ও তার পরিবার এই উপহার পেয়ে আনন্দিত।













