ধুনটে সামাজিক সংগঠন বিষ্ণপুর জাগরণ ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

সুমন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার ধুনট বিষ্ণপুর জাগরণ ক্লাবের দ্বিতীয় বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (৯ই আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর জাগরণ ক্লাবের উদ্যোগ শ্যামবাড়ী মাদ্রাসা,পাঁচথুপী বাজার মসজিদ,ক্ষুদ্রপীরহাটী মসজিদ,বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিষ্ণপুর ঈদগাহ মাঠে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন জাতীয় ইংরেজী ডেইলি প্রেজেন্টস টাইমস ও বাংলা জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি,আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ। এসময় আরও উপস্থিত ছিলেন পাঁচথুপী নছরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম ও বিষ্ণপুর জাগরণ ক্লাবের সভাপতি ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ সুমন হোসেন, বিষ্ণুপুর জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাফিউল আলম রুমন ও ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।


ধুনটে সামাজিক সংগঠন বিষ্ণপুর জাগরণ ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles