কালিয়ায় ১৯৭১ টি বৃক্ষরোপন কর্মসূচীর ২য় পর্বের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান!

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি,এম বরকতুল্লাহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে স্মরন করে ১৯৭১টি ফুল, ফল ও ওষধি গাছ লাগানোর ২য় পর্বের উদ্বোধন করেছেন। ১৯ আগষ্ট (শুক্রবার) সকাল ৮ টায় নয়নপুর মোড় থেকে ইউনিয়নের শেষ সীমানা পাটনা ব্রীজ পর্যন্ত এসব বৃক্ষরোপন করা হয়। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৭১টি পরিবারের মাঝে দুটি করে ফুল ও ফলের গাছ বিতরন করা হয়েছে। গত মাসের ২৯ তারিখ থেকে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়।

এ সময় বৃক্ষের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন, লোহাগড়া থানা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, বড়দিয়া কলেজের অভিভাবক শ্রেনীর সদস্য শিমুল মোল্যা, ইউপি সদস্য ঈমাম হোসেন, বড়দিয়া বাজারের হোমিও ডাঃ দিপঙ্কর দাশ প্রমুখ।


কালিয়ায় ১৯৭১ টি বৃক্ষরোপন কর্মসূচীর ২য় পর্বের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles